বিবিরবাজার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কাল ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে কাল শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হচ্ছে। ২৪ এপ্রিলের পর গাড়ি চলাচলের পাস দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট আহ্বানকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। গতকাল ধর্মঘট আহ্বানকারীদের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভাগীয় কাস্টমস কর্মকর্তার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া ও বাংলাদেশের বিবিরবাজার স্থলবন্দর এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন আজ বৈঠকে মিলিত হবে।