বিবিসি জানালা নিয়ে এল ইংরেজি শেখার নতুন কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি জানালা ‘আমার ইংরেজি কোর্স’ নামে নতুন একটি আয়োজন নিয়ে এসেছে। শিক্ষার্থীরা এখন থেকে মোবাইল ফোন, ওয়েবসাইট, সংবাদপত্র ও বিবিসি জানালা—মজায় মজায় শেখা (সিরিজ-২) নামের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান থেকে এই কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে।ইংরেজি ভাষা শিখতে আগ্রহী প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে। এর সহজ প্রায়োগিক সুবিধার ফলে শিক্ষার্থীরা নিজে নিজে শিখতে পারবে এবং নিজেদের মূল্যায়ন করতে পারবে। বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট আশা প্রকাশ করেন, এই কোর্সটির মাধ্যমে ইংরেজি শিখতে আগ্রহী ব্যক্তিরা নিজ নিজ শিক্ষা ও পেশার ক্ষেত্রে সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ পাবেন।বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ১০ মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে বিবিসি জানালা—মজায় মজায় শেখা (সিরিজ-২) অনুষ্ঠানটি প্রচারিত হবে। এ ছাড়া প্রতি সোমবার সকাল আটটা ৩৫ মিনিট ও বুধবার বেলা দুইটা ১৫ মিনিটে অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে। বিজ্ঞপ্তি।