বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিটিভির মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি মিডিয়া অ্যাকশনের নির্মিত একটি টিভি ধারাবাহিক সম্প্রচারের বিষয়ে বিটিভি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের মধ্যে চুক্তি সই হয়েছে।
রাজধানীর একটি রেস্তোরাঁয় সম্প্রতি এক অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক ম. হামিদ ও মিডিয়া অ্যাকশন বাংলাদেশের পরিচালক শার্লট ইমবার্ট চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় বিটিভিতে ২৪ আগস্ট থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে ইংরেজি শেখার বিষয়ে নতুন ধারাবাহিক ‘বিবিসি জানালা নিজে নিজে শেখা’। বিজ্ঞপ্তি।