বিবিসি মিডিয়ার নতুন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি মিডিয়া অ্যাকশন ও বেসরকারি এফএম রেডিও টুডের মধ্যে সম্প্রতি দুটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় রেডিওটিতে নতুন দুটি অনুষ্ঠান সম্প্রচার হবে। এই চুক্তিগুলোর আওতায় আগামী দুই বছর রেডিও টুডেতে চলতি মাস থেকে কৈশোর, যৌন ও প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে একটি এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসচেতনতা বিষয়ে অপর একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানগুলো তৈরি হচ্ছে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায়, ইউএনএফপিএ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে। অন্যদিকে মা ও নবজাতকের স্বাস্থ্যসচেতনতাবিষয়ক অনুষ্ঠানটি তৈরিতে সহায়তা করছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বিজ্ঞপ্তি