বিবিসির নির্বাচনী সংলাপ আজ সিলেটে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে বিবিসি আয়োজিত বিশেষ ‘নির্বাচনী সংলাপ’ আজ মঙ্গলবার সিলেট থেকে শুরু হচ্ছে।নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সংলাপের প্রথমটি সিলেটে জালালাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড মিলনায়তনে রাত আটটা ৫০ মিনিটে শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সিলেটের সংলাপে তিন মেয়র পদপ্রার্থী—১৪ দল-সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান, ১৮ দল-সমর্থিত আরিফুল হক চৌধুরী ও ছালাহউদ্দিন অংশ নেবেন।বিবিসি বাংলাদেশ সংলাপের প্রেস অফিসার অনন্যা সান্যাল জানান, সিলেটের পর ৭ জুন রাজশাহী, ১০ জুন খুলনা এবং ১২ জুন বরিশালে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হবে।