বিবিয়ানা গ্যাসফিল্ড অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকার প্রতিবেশীরা গতকাল শনিবার প্রায় তিন ঘণ্টা ফিল্ড এলাকা অবরোধ করে রাখে। গ্যাসক্ষেত্রে চাকরি, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও জমির ন্যায্য মূল্য পাওয়াসহ কয়েক দফা দাবিতে এ অবরোধ করা হয়।এ সময় গ্যাসক্ষেত্রের নর্থ প্যাডের সঙ্গে সাউথ প্যাডের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ নারী-পুরুষ অবরোধ তুলে নেয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের ফাদুলা, রাধাপুর ও মথুরাপুরসহ তিন গ্রামের কয়েক শ নারী-পুরুষ বিবিয়ানা গ্যাসফিল্ড অবরোধ করে। অবরোধকালে আবদুল মুকিতের সভাপতিত্বে বক্তব্য দেন হাছান মাহমুদ, সোহাগ মিয়া, ইব্রাহিম আলী, মঈনুদ্দিন আহমদ ও ফকরুল ইসলাম।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনতা গ্যাসক্ষেত্রে ব্যবহূত জমির ন্যায্য মূল্য, শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরি ও ঘরে ঘরে গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ এসব দাবি বারবার উপেক্ষা করে আসছে। বক্তারা বলেন, অচিরেই এ দাবির প্রতি সম্মান না দেখালে দাবি আদায়ের জন্য প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।