বিবিয়ানায় গ্যাস উৎপাদন আবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শেষে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন আবার শুরু হয়েছে।
গ্যাসক্ষেত্রটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শেভরন বাংলাদেশের বহিঃসম্পর্ক বিভাগের পরিচালক নাসের আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, গতকাল শুক্রবার রাত তিনটায় আবার উৎপাদন শুরু হয় বিবিয়ানায়। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ কোটি ঘনফুট করে গ্যাস উৎপাদন হচ্ছিল।
ক্ষেত্রটির সর্বোচ্চ উৎপাদনক্ষমতা প্রায় ৮৫ কোটি ঘনফুট। পর্যায়ক্রমে উৎপাদন বাড়তে থাকবে। গ্যাসক্ষেত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ উৎপাদনে যেতে আজ সন্ধ্যা নাগাদ সময় লাগবে।
১৫ অক্টোবর ক্ষেত্রটিতে বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ শুরু হয়। ফলে সেখানে গ্যাস উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল।
রক্ষণাবেক্ষণকাজ শেষে পূর্ণ উৎপাদন শুরু হওয়ার কথা ছিল আগামীকাল রোববার। তবে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন শুরু হলো।