বিভক্তির পদক্ষেপ দুঃখজনক: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দলের কাউন্সিল অধিবেশন চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ নেতার বেরিয়ে যাওয়া দুঃখজনক।
গতকাল সোমবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি সভায় ইনু বলেন, ‘আমিসহ জাসদ পরিবারের প্রতিটি সদস্যই আশা করেছিল, যাঁরা বেরিয়ে গিয়ে বিভক্তির পথে পা দিয়েছেন, তাঁরা জাসদ পরিবারের ঐক্যের আকাঙ্ক্ষাকে আন্তরিকভাবে ধারণ করে বিভক্তির অবসানে বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন। কিন্তু ঐক্যের প্রয়াসের মধ্যেও দুঃখজনকভাবে প্রথম দিন থেকেই তাঁরা এমন সব বক্তব্য-বিবৃতি প্রদান ও পৃথক দল গঠনের জন্য এমন সব কর্মকাণ্ড করছেন, যা বিভক্তি অবসানের চরম পরিপন্থী।’
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
গত ১২ মার্চ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অধিবেশন থেকে দলের ছয়জন সাংসদের মধ্যে চারজন বেরিয়ে যান। সেদিন রাতেই জাতীয় প্রেসক্লাবে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি