বিভাগ এবং জিপিএর সমতা বিষয়ে নতুন প্রজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ সমমানের পরীক্ষায় সনাতন পদ্ধতির বিভাগের সঙ্গে গ্রেড পয়েন্ট এভারেজের (জিপিএ) সামঞ্জস্যতা এনেছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এর আগে গত ২ জুন শিক্ষা মন্ত্রণালয় বিভাগ ও গ্রেডিংয়ের মধ্যে যে সমতা এনেছিল, তা সংশোধন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জিপিএ তিন বা তদূর্ধ্ব্র= প্রথম বিভাগ, জিপিএ দুই থেকে তিন-এর কম = দ্বিতীয় বিভাগ, জিপিএ এক থেকে দুই-এর কম = তৃতীয় বিভাগ হিসেবে ধরা হবে। তথ্য বিবরণী।