প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে বাগমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নাটোরের বাগাতিপাড়াকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহীর বাগমারা। খেলা শেষে প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ মুনির হোসেন পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তুহিনুর আলম, প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ। চ্যাম্পিয়ন দলের সবিতা খাতুন সেরা খেলোয়াড় ও নাঈমা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে।