বিভাগীয় শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের মো. আবদুল কাদের রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৩৮তম বার্ষিক সভায় আবদুল কাদেরকে এ সম্মানে ভূষিত করা হয়।
সভায় দেশের ৬৪টি জেলার প্রায় ৩০০ জেলা রোভার স্কাউটের কমিশনার, সম্পাদক, রোভার স্কাউটস লিডার ও রোভার মেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার উদ্বোধন করেন জাতীয় কমিশনার (সিএনসি) ও স্বরাষ্ট্রসচিব মো. মোজাম্মেল হক। সেখানে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ রোভার সম্পাদক নির্বাচিত হওয়ায় আবদুল কাদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।