বিভাগীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি সিলেট বিভাগীয় সম্মেলন, সংবর্ধনা ও নবীনবরণ হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. আনিসুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি মো. আবদুর রহমান খান। প্রধান বক্তার বক্তব্য দেন মহাসচিব ইমদাদুল ইসলাম শিকদার।