বিভাগীয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বায়োলজিক্যাল অলিম্পিয়াড কমিটির উদ্যোগে এবং দিনাজপুর সায়েন্স একাডেমির ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু আবুল কাশেম এ উৎসবের উদ্বোধন করেন। সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, রংপুর বিভাগের ৮ জেলার ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৫৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খাতা মূল্যায়ন শেষে মোট ১০১ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা আগামী ১৫ এপ্রিল ঢাকায় বায়োলজিক্যাল অলিম্পিয়াডের জাতীয় উৎসবে অংশ নেবে।