বিভাগীয় কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধীদের জন্য দেশে আইন হয়েছে, সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ। কিন্তু তারপরও দেশের প্রতিবন্ধীরা এ সুযোগ পাচ্ছে না। ফরিদপুরে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় এ অভিমত ব্যক্তি করেন বক্তারা। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সেভ দ্য চিলড্রেনের সহায়তায় জাতীয় প্রতিবন্ধী ফোরাম ঢাকা ও ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর দ্য রুরাল ডিজঅ্যাবল, ফরিদপুর এ কর্মশালার আয়োজন করে। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক এতে সভাপতিত্ব করেন।