বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর থানাহাজতে আসামির মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে। তিনি আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।গত মঙ্গলবার রাতে তাহিরপুর থানাহাজতে দীপলাল রবিদাস (৩৫) নামের এক আসামির মৃত্যু হয়। পুলিশ দীপলালের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবার দাবি করছে পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। দীপলালের বাড়ি উপজেলার পুরান বারুঙ্কা গ্রামে। তাঁকে ওই দিন বিকেলে পুলিশ একটি মামলায় গ্রেপ্তার করে।সুনামগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া জানান, দীপলালের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।