প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে গতকাল শুক্রবার সকালে সপ্তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এতে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক শরীফ মাহমুদ সিদ্দিকী।