বিভাগীয় শহরে নিয়োগ পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়াও বিভিন্ন বিভাগীয় শহরে সরকারি-বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাগুলোর কেন্দ্র স্থাপনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয়করণ আন্দোলন পরিষদ’ এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে প্রায় সব নিয়োগ পরীক্ষাই ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষায় অংশ নিতে গিয়ে ঢাকার বাইরের নিয়োগ প্রার্থীদের আর্থিক, শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হচ্ছে। মানববন্ধনে আন্দোলন পরিষদের আহ্বায়ক তাওহিদুল ইসলাম ছাড়াও আনিস মাহমুদ, সানজিদা আখতার, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।