বিভাগীয় সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠ জাগিয়ে তুলতে এবং সর্বস্তরের মানুষের তথ্যগত ক্ষমতায়ন ঘটানোর ক্ষেত্রে কমিউনিটি রেডিও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। গত সোমবার রাজশাহীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত কমিউনিটি রেডিওবিষয়ক বিভাগীয় সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সিসিডির উদ্যোগে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়।