বিভিন্ন অনুষ্ঠানে সারা দেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ব্যাপক উত্সাহ-উদ্দীপনা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার সারা দেশে ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্সে রোববার দিবাগত রাতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জেলা ছাত্রলীগ অনুষ্ঠান শুরু করে। সোমবার দুপুরে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেলে বঙ্গবন্ধু সড়কদ্বীপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিরাজগঞ্জ: সকালে দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসটির সূচনা করা হয়। পরে বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কে এম হোসেন আলী হাসান, ইসাহাক আলী, আবদুল হাকিম, আসাদুজ্জামান সোহেল, এহসানুল হক প্রমুখ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ঝালকাঠি: বেলা ১০টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি আসিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, সহসভাপতি এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ছাত্রলীগের নেতা রেজাউল করীম, রাজ্জাক হোসেন, এনামুল হক, জিয়াউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ শেষে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।