বিভিন্ন আনুষ্ঠানিকতায় নারী দিবস পালিত

সভা, সমাবেশ, শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রাজধানীতে বেগুনি রঙের ব্যানার, েফস্টুনে েলখা িছল নারী-পুরুষের সমতার কথা। নারীরাও দিবসটি পালন উপলক্ষে বেগুনি কাপড়ে নিজেকে সাজিয়ে তোলেন। সব আয়োজনের মূল সুর—নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, একসঙ্গে হাত মিলিয়েই দেশটাকে গড়তে হবে।
দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নারী সমাবেশে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ কার্যকর হলে আগামী দুই বছরের মধ্যে বাল্যবিবাহের হার অর্ধেকে নেমে আসবে। এ জন্য যা করার দরকার, সরকার তা করবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, ইউএন উইমেনের এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার প্রমুখ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯২১ নম্বরটি হেল্প লাইন হিসেবে চালু িছল। তবে বর্তমানে নম্বরটি হয়েছে ১০৯। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন নম্বরটি ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জয়িতা পদক দেওয়া হয়। সমাজের উন্নয়নে অবদান রাখায় দেশে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের আরিফা ইয়াসমিন এ পদক পেয়েছেন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শার্লী মেৈশ প্রু, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী হোসনে আরা, সফল জননী হিসেবে ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্যাটাগরিতে মর্জিনা বেগম এ পদক পেয়েছেন। প্রতিমন্ত্রী মেহের আফরোজ পদকপ্রাপ্ত প্রত্যেককে একটি সনদ, একটি ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ েস্লাগানকে সামনে রেখে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে। এতেও প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ। উপস্থিত সবাইকে শপথ গ্রহণ করান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এতে সাংসদ, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, গবেষক, সাংবাদিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৭০টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা ‘সামাজিক প্রতিরোধ কমিটি’, জাগো ফাউন্ডেশন এবং গার্লস নাট ব্রাইড কোয়ালিশন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘কর্মে-অর্থনীতিতে নারীর সমঅধিকার সমতাভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম জাতীয় সংসদকে আরও নারীবান্ধব করতে হবে বলে মন্তব্য করেন। তিনি সদ্য পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধানটির পুনর্বিবেচনার দাবি জানান।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন।
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত েশ্রষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী-ঘোষিত রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নিজস্ব মিলনায়তনে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ বন্ধ করতে হবে। এ জন্য পুরুষের দৃষ্টিভঙ্গির বদল দরকার। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি এ এম এম সালেহ, কৃষিবিদ তালুকদার নুরুন্নাহার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি স্যু লাউৎসে, আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান প্রমুখ সেমিনারে আলোচনায় অংশ নেন।
দিবসটি উপলক্ষে রাইটস অ্যান্ড সাইট ফর িচলড্রেন এবং িডসট্রেসড িচলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল রাজধানীর কল্যাণপুের েপাড়াবািড় বস্তিতে নিজেদের পরিচালিত হেলথ ক্লিনিকে বিনা মূল্যে েহলথ ক্লিনিক ও ফ্যামিলি প্ল্যানিং ইমপ্লান্ট ক্যাম্পের আয়োজন করে।
এ ছাড়া গতকাল রেনাটা লিমিটেড আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিরপুরে এটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অভিনেত্রী বিপাশা হায়াত এবং রেনাটার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।