প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. জোহা দিবস পালিত হয়েছে। প্রতিবছর দিনটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতায় ‘অমৃতপিয়াসী চিত্তের সন্ধানে—বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থান চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন।