প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ২৬ আগস্ট নগরের বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পরিচালক চৌধুরী সাহাদাত হোসেনের কসমোপলিটনের বাসভবন প্রাঙ্গণে শহরের বিভিন্ন এতিমখানায় দায়িত্বরত কর্মকর্তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী। সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন নাইস ট্রেড সলিউশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কসমোপলিটন আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল গণি, সংগঠনের পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন, মহসীন উল কাদের ও বেলায়েত হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি।