প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের অঙ্গ ও সমমনা সংগঠনগুলো। হরতালের প্রথম দিনে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী এসব কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর মুক্তাঙ্গনে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। কর্মসূচিতে বক্তারা কাদের মোল্লার ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানান। বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক মু. রোকন উদ্দিন পাঠান প্রমুখ। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বিজ্ঞপ্তি।