বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরে গতকাল সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি নগরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো
রংপুর নগরে গতকাল সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি নগরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। আলোচনা শেষে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বেলা ১১টায় পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়। পরে সেখানে পরিবেশ দিবসের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ইমদাদুল হক। অনুষ্ঠানে সিডিএর পক্ষ থেকে সাড়ে তিন শ শিক্ষার্থীকে একটি করে বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।
নীলফামারী: সকালে জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। দুপুরে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গণসাক্ষরতা অভিযান ঢাকা ও ইউএসকেএস নীলফামারীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। বিষয় ছিল ‘বন্য প্রাণী ও পরিবেশ ধ্বংসের জন্য প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষই দায়ী।’
সৈয়দপুর (নীলফামারী): পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের রোস্তমনগর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে লিচুগাছের চারা বিতরণ করা হয়। ইউকেএইডের আর্থিক সহযোগিতায় কারিতাস দিনাজপুর অঞ্চলের আওতাধীন জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের অধীনে এসব চারা বিতরণ করা হয়।
কারিতাস দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা যোসেফ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব মণ্ডল।