বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সিল, কাগজপত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল গতকাল শুক্রবার ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া থেকে একটি কম্পিউটার ও বিভিন্ন সরকারি দপ্তরের সিলসহ বিআরটিএর একজন ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।তাঁর নাম নাম জহুরল ইসলাম (৩৫)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ছয়টার দিকে শহরের মৃধাপাড়ায় জহুরুল ইসলামের নিজ বাসায় অভিযান চালানো হয়। তাঁর ঘর থেকে কালার প্রিন্টারসহ এক সেট কম্পিউটার, একটি লেমিনেটিং মেশিন ও পেপার, বিআরটিএর কয়েকটি জেলা অফিস, ব্যাংক, আয়কর অফিস ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের ৫৪টি সিল, সরকারি চালান ফরম, ইনভয়েস কপি, মোটরসাইকেলের ইঞ্জিন ও চেচিসের ভুয়া নম্বরের তালিকা পাওয়া গেছে। তাঁর বাসা থেকে ১০০ সিসি একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে জহুরুল ইসলাম র‌্যাবকে জানান, এ পর্যন্ত তিনি ২৫০টির বেশি চোরাই এবং দোকান থেকে কেনা মোটরসাইকেলের বিআরটিএ লাইসেন্স তৈরি করে বিক্রি করেছেন। বিদেশ থেকে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেচিস আমদানি করতে এবং একটি মোটরসাইকেলের লাইসেন্স তৈরি করতে যত ধরনের বৈধ কাগজপত্র দরকার তার সবই তৈরি করতে পারেন তিনি।এ জন্য তিনি বিআরটিএর প্রধান কার্যালয়, জেলা ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা, পরিদর্শক থেকে শুরু করে ব্যাংক কর্মকর্তা, চালান ফরম, আয়কর কর্মকর্তা ও আয়কর ফরমসহ বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে সিডিতে জমা করেছেন। যখন যেটা প্রয়োজন ব্যবহার করে লাইসেন্স তৈরি করতে পারেন। কাজের কৌশল হিসেবে তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লাইসেন্সের অর্ডার নেওয়া, তৈরিকৃত লাইসেন্স পাঠানো এবং টাকা লেনদেন করতেন। র‌্যাব-১২-এর জামালপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. কামাল হোসেন প্রথম আলোকে জানান, তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে আসামি করে র‌্যাবের উপসহকারী পরিচালক সালেক উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।