বিভিন্ন দাবিতে খুলনায় গণ-অবস্থান কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, মংলা বন্দর আধুনিকায়ন, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপনসহ বিভিন্ন দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনাবাসী। ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র ব্যানারে গতকাল সোমবার নগরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব পেশাজীবী মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বৃহত্তর খুলনার উন্নয়নের জন্য আলাদা বাজেট বরাদ্দের দাবি করেন। বাজেট বরাদ্দ ব্যয়ে সুষ্ঠু¤ব্যবস্থাপনা ও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা না হলে রাজপথে গণ-আন্দোলনের মাধ্যমে খুলনাবাসীর অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও হুমকি দেন তাঁরা। বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান প্রমুখ।