বিভিন্ন দাবিতে খুলনায় বানভাসি মানুষের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-সাতক্ষীরা-যশোরের জলাবদ্ধতা দূর করা, জোয়ারাধার চালু, ত্রাণ ও পুনর্বাসনে দুর্নীতি বন্ধ করার দাবিতে গতকাল বুধবার দুপুরে পানিবন্দী ১০ লক্ষাধিক মানুষের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপির মাধ্যমে নিজেদের দুঃখ-কষ্ট তুলে ধরতে গতকাল সকালে সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা, যশোরের কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার পাঁচ শতাধিক পানিবন্দী মানুষ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাজির হন। তারা চার মাস ধরে বাড়িঘর ছেড়ে বাঁধে-আশ্রয়ে থাকার কষ্ট তুলে ধরেন।বক্তারা পানিবন্দী মানুষের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপের দাবি জানান। বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান, নাগরিক সমাজের সদস্যসচিব ফিরোজ আহমেদ, কৃষকনেতা শ্যামল সিংহ রায়, কুদরত-ই-খুদা, রফিকুল হক, এস এ রশিদ, হাসান মেহেদী, দেলোয়ার উদ্দিন, এফ এম ইকবাল। পরে তাঁরা খুলনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।