বিভিন্ন দাবিতে বনবিদ্যার শিক্ষার্থীদের নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিক্ষেত্রে যথাযথ মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কর্মসূচির মধ্যে ছিল ক্যাম্পাসে মৌন মিছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি প্রদান। পরে দাবির সমর্থনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ২৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া, বিসিএস বন ক্যাডারে বনবিদ্যা বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে নতুন ক্যাডার চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের শিক্ষক দানেশ মিঞা বলেন, ‘চাকরির ক্ষেত্রে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।’