বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার শহরের চৌমোহনা চত্বরে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ করেছে।মানববন্ধন শেষে সমাবেশে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি আবদুল বাছিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদীপ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক এনামুল কবীর, উপজেলা কমিটির সহসভাপতি অনুপ কুমার দেবরায়, সবুজ রঞ্জন দাশ চৌধুরী ও লিটন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, সদস্য মহসীন খান লিটন, শিক্ষক আবদুল মুনিম চৌধুরী, আবদুল জলিল, পূর্ণা রায় ভৌমিক, হাছনা খানম, সেলিনা বেগম, অনিমা রাণী দে প্রমুখ।