বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার হাসপাতাল চালু, ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থাসহ শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও সমাবেশ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে মেডিকেল কলেজ চত্বরের শহীদ মিনারের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।
ধর্মঘট ও সমাবেশ চলাকালে বক্তব্য দেন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র পিয়াস হোসেন, আতিকুর রহমান, তৃতীয় বর্ষের ছাত্র সাদিয়া রাহা, রোকনুজ্জামান তানভীর প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণাধীন ভবনের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কলেজ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সাতক্ষীরা সদর হাসপাতালে তাঁদের মেডিসিন, সার্জারি ও গাইনির ব্যবহারিক ক্লাস করতে যেতে হয়। সেখানে যাওয়ার জন্য পরিবহন নেই। শিক্ষার্থীদের নিজেদের ব্যবস্থা করে নিতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালে ব্যবহারিকের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব রয়েছে।