বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে গতকাল রোববার ১২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শ্যামলী ও রিংরোড এলাকায় অভিযান চালিয়ে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, কনফেকশনারি, ফাস্ট ফুডসহ ৭টি দোকানকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর অধীনে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ফুটপাত দখলকারী অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত গুলশান ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে দেয়াল লিখন এবং দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে ‘দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন ২০১২’-এর অধীনে ৪টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া ফুটপাতে অবৈধভাবে নির্মাণ বর্জ্য রাখার অপরাধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯’-এর অধীনে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।