বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সোমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: একুশের প্রথম প্রহরে উপাচার্য শরীফ এনামুল কবির শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার্স সমিতি, সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়: উপাচার্য এম আবদুস সোবহান, বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, অফিসার্স সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, বিভিন্ন আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়: একুশের প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, প্রেসক্লাব, ছাত্রদল, জিয়া পরিষদসহ বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। হাবিপ্রবি: হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য এম আফজাল হোসেন, শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, সাদা দল, সমিতি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হয়।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন।