বিভিন্ন মেয়াদে সাতজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও জুয়াখেলার অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে আদালত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজার এলাকায় ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জুয়েলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। জুয়েল বগুড়ার শেরপুর উপজেলার বেটখৈর গ্রামের মুনছুর রহমানের ছেলে। অন্যদিকে রোববার সন্ধ্যায় ইউএনও মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত জুয়াখেলার দায়ে ছয়জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন।