বিভিন্ন মেয়াদে ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ পাওয়া ছাত্ররা হলেন চতুর্থ বর্ষের কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান ও প্লাবন দত্ত, যন্ত্রকৌশল বিভাগের সৈয়দ তানভীর ফয়সাল ও আবদুল্লাহ আল মামুন, পুরকৌশল বিভাগের জাকারিয়া মোহাম্মদ নাসিম ও আবদুল আওয়াল, তড়িৎকৌশল বিভাগের আশরাফ-উল-নাঈম ও অভ্রদীপ পাল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোবাশ্বেরুল ইসলাম এবং স্থাপত্য বিভাগের মো. শাহরিয়ার মেহেদী।
এঁদের মধ্যে প্লাবন দত্ত, নাইম, নিশান, অভ্রদীপ পাল, মামুন ও ফয়সালকে আজীবন, মনিরুজ্জামানকে দুই বছরের এবং নাসিম, আওয়াল ও মোবাশ্বেরকে আবাসিক হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজীবন হল থেকে বহিষ্কৃত ছাত্রদের মধ্যে নাঈমকে পাঁচ হাজার এবং বাকিদের সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁদের সবাইকে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে।
১৬ জুন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালহা আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।