বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর হরতালের কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (সম্মান) পরীক্ষা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিয়াম স্কুল অ্যান্ড কলেজ ও ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।