বিভিন্ন সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে পিটিয়ে হত্যায় ঘটনায় কয়েকটি সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।গত শনিবার সিনাবহ এলাকায় মর্জিনা আক্তার (৩৫) নামের ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা করে জনতা।গতকাল সোমবার অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি), জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ও প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।এ ছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে পিটিয়ে হত্যার ঘটনাসহ দেশে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে এলাকায় ছেলেধরা ও গলাকাটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার পুরোটাই গুজব। তিনি বলেন, উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে লিখিতভাবে বলা হয়েছে, তাঁরা যেন মাইকিং করে এলাকাবাসীকে আতঙ্কিত না হতে বলেন।এদিকে শনিবারের ওই গণপিটুনির ঘটনায় আহত জোসনা আক্তারকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় জনতা তাঁর ওপর হামলার চেষ্টা করে। এরপর তাঁর নিরাপত্তার জন্য দুজন কনস্টেবল নিয়োগ করা হয়েছে।জোসনা নিহত মর্জিনা আক্তারের আত্মীয়।