পিলখানা হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ। রক্তক্ষরণের এই দিনটি স্মরণ করার জন্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।বিডিআরের পক্ষ থেকে আজ সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দুপুরে দোয়া মাহফিল হবে পিলখানা মসজিদে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আজ বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে।বিএনপি বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে।সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণের আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।জাতীয় গণতান্ত্রিক পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে ‘রক্তক্ষরণের ৩৬৫ দিন, পিলখানার ট্র্যাজেডি—টার্গেট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সচেতন নাগরিক পরিষদ দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘পিলখানা হত্যাকাণ্ড ও নেপথ্যে’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।