বিভিন্ন স্থানে আরও নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী, দিনাজপুরের পার্বতীপুর ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত বৃহস্পতি ও শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলার চাম্বল-বাংলাবাজার সড়কের মুন্সিখীল এলাকায় শুক্রবার সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোক্তার আহমদ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর): গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পার্বতীপুর-বদরগঞ্জ সড়কে তুলসী পুকুর মোড়ে বাঁশবাহী একটি রিকশা ভ্যানকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ভ্যানচালক আজিজার রহমান (৩৫) নিহত হন। জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া পৌর শহরের দেখিয়ারপুর এলাকায় বৃহস্পতিবার একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের আরোহী জুনেল আহমদ (২২) নামে এক শ্রমিক নিহত হন।