বিভিন্ন স্থানে ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঈদের দিন জামাত অনুষ্ঠিত হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো জামাতের সময়সূচি—খুলনা: প্রধান জামাত সকাল সাড়ে আটটায় নগরের সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে নয়টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন খুলনা জেলা স্কুল জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবদুল কাইয়ুম। এ ছাড়া নগরের ৩১টি ওয়ার্ডে একটি করে জামাত অনুষ্ঠিত হবে।ফরিদপুর: ফরিদপুর শহরের প্রথম জামাত সকাল আটটায় অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় চানমারীস্থ ঈদগাহ ময়দানে। একই সময় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে ফরিদপুর পুলিশ লাইনসে। এ ছাড়া সকাল পৌনে নয়টায় সরকারি ইয়াছিন কলেজ মাঠ ও জেলা কারাগার ময়দান, সকাল নয়টায় বায়তুল মোকাদ্দেম মসজিদ, গোরস্থান মসজিদ, কমলাপুনেন মাইটা গোরস্থান ও আরামবাগ ইয়াতিমখানা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরকান্দায় সকাল নয়টায় জুঙ্গুরর্দী ঈদগাহ ময়দান, সদরপুরে সকাল নয়টায় চন্দ্রপাড়া দরগা শরিফ ও ১১টায় বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।কুমিল্লা: কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল নয়টায় জামাত অনুষ্ঠিত হবে। কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহীম এখানে নামাজ পড়াবেন। শহরের পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদ ও মুন্সেফবাড়ি জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।সিলেট: প্রধান জামাত সকাল নয়টায় নগরের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ, সকাল নয়টায় হজরত শাহপরান (রহ.) দরগাহ এবং সকাল সাড়ে আটটা ও সাড়ে নয়টায় দুবার কুদরত উল্লাহ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।