বিভিন্ন স্থানে ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে আগামীকাল বুধবার। ঈদের জামাতের জন্য দেশের বিভিন্ন স্থানে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের প্রধান জামাতের সময় ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। টিকাপাড়া মহানগর ঈদগাহ মাঠ, সাহেব বাজার বড় রাস্তায় ও রাজশাহী জর্জ কোর্ট প্রাঙ্গণে জামাত হবে।খুলনা: প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় প্রধান জামাত সোয়া নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বরিশাল: নগরের প্রধান জামাত হবে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। অন্যান্য জামাতের মধ্যে রয়েছে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় পুলিশ লাইন মসজিদে, সাড়ে আটটা ও সাড়ে নয়টায় জামে কসাই মসজিদ ও বায়তুল মোকাররম মসজিদে। সিলেট: শাহী ঈদগাহ ময়দানে বৃহত্তম জামাত হবে সকাল সাড়ে আটটায়। হজরত শাহজালাল (রহ.) দরগাহে সকাল নয়টায় এবং বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল আটটা ও নয়টায় জামাত হবে।বগুড়া: সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল নয়টায়। উপশহর নিশিন্দারা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, শিববাটি ঈদগাহে সকাল সাড়ে আটটায়, শিববাটি-কাটনারপাড়া আলকোবা মসজিদে সকাল সাড়ে আটটায়, সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সকাল আটটায়, কাটনারপাড়া ঈদগাহে সকাল সাড়ে আটটায় জামাত হবে।কুমিল্লা: কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় জামাত হবে। পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদ ও মুন্সেফবাড়ি জামে মসজিদে সকাল আটটায় জামাত হবে। কক্সবাজার: শহরে ঈদের প্রধান জামাত হবে সকাল আটটায় প্রিপারেটরি উচ্চবিদ্যালয় মাঠে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। ফরিদপুর: প্রথম জামাত হবে সকাল আটটায় আলীপুর গোরস্থান মসজিদে। প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় চাঁনমারীর ঈদগাহে। একই সময় জামাত হবে পুলিশ লাইনস, সরকারি ইয়াছিন কলেজ মাঠ, আরামবাগ ইয়াতিম খানা ও বায়তুল মোকাদ্দেম জামে মসজিদে।নোয়াখালী: সকাল পৌনে নয়টায় জেলা জামে মসজিদে প্রধান জামাত হবে। সকাল নয়টায় জামাত হবে পৌর ঈদগাহে, শহীদ ভুলু স্টেডিয়াম, পৌরবাজার জামে মসজিদ, বজরা শাহী জামে মসজিদ ও চৌরাস্তা জামে মসজিদে।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল আটটায় ডেপুটি কালেক্টরেট ভবনসংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। শহর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. শহীদুল্লাহ এই জামাতে ইমামতি করবেন। মুসল্লিদের নামাজের সুবিধার্থে জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ছাড়া সকাল সাড়ে আটটায় মুন্সিগঞ্জ শহর জামে মসজিদ ও লিচুতলা জিন্নাহ ময়দানে দুটি জামাত হবে।শেরপুর: শেরপুরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল নয়টায় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় শেরপুর ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে ও মাইসাহেবা জামে মসজিদ ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল নয়টায় ঐতিহ্যবাহী কাজিবাড়ী ঈদগাহ ময়দানে, চাপাতলী ঈদগাহ ময়দানে ও ভাটারাঘাট ঈদগাহ ময়দানে এবং সকাল সাড়ে আটটায় শেরপুর পুলিশ লাইনস মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।