বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মাগুরা: মাগুরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় নোমানী ময়দানে সকাল আটটায়। তবে বৃষ্টির কারণে জামাত বিঘ্নিত হলে একই জায়গায় আরেকটি ঈদ জামাত হবে। এ ছাড়া জজকোর্ট মসজিদ, ব্যাপারীপাড়া জামে মসজিদ, পিটিআই মসজিদ ও হাজি সাহেবের মাদ্রাসায় সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত হবে।

পটুয়াখালী: পৌর এলাকায় ৩৬টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত হবে। পৌরসভা ও জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাতটায় টাউন কালিকাপুর চৌরাস্তা ঈদগাহ ময়দান, সোয়া সাতটায় জেলা কারাগার জামে মসজিদ ও মুসলিম গোরস্থান জামে মসজিদে, সাড়ে সাতটায় কেন্দ্রীয় (পুরাতন) ঈদগাহ ময়দান, বাইতুর মামুর মসজিদসংলগ্ন ঈদগাহ, মাদবর বাড়ি গণকবরসংলগ্ন ঈদগাহ, উপজেলা পরিষদ জামে মসজিদ (সদর), কলাতলা বালুর মাঠ হাউজিং জামে মসজিদসংলগ্ন ঈদগাহ, আবদুল হাই বিদ্যানিকেতন মসজিদসংলগ্ন ঈদগাহ, মুক্তিযোদ্ধা সড়ক বায়তুল আকসা জামে মসজিদ ও বি-টাইপসংলগ্ন জামে মসজিদে ঈদের জামাত হবে।

পৌনে আটটায় আল-আকসা জামে মসজিদ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন জামে মসজিদ, চরপাড়া, বায়তুল আমান মসজিদ (পুরাতন হাসপাতাল মসজিদসংলগ্ন ঈদগাহ), রেজিস্ট্রি কার্যালয় মসজিদসংলগ্ন ঈদগাহ, পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ, বটতলা মসজিদসংলগ্ন ঈদগাহ, টার্মিনাল মসজিদসংলগ্ন ঈদগাহ, সকাল আটটায় বড়বাড়ী ঈদগাহ, এ্যাকোয়ার্ড স্টেট জামে মসজিদসংলগ্ন ঈদগাহ, পটুয়াখালী নেছারিয়া ফাজিল মাদ্রাসাসংলগ্ন ময়দান, পুলিশ লাইন মসজিদসংলগ্ন জামে মসজিদ, কোর্ট মসজিদসংলগ্ন ঈদগাহ, টাউন জৈনকাঠি মিরা বাড়ি ঈদগাহে জামাতহবে।

ফরিদপুর: ফরিদপুরের ঈদের প্রধান জামাত হবে সকাল আটটায় চানমারীস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই সময়ে উপজেলা পরিষদ চত্বর ও শামসুল উলুম মাদ্রাসা মাঠে ঈদের জামাত হবে।

সকাল সাতটায় ফরিদপুর পুলিশ লাইনস ময়দান, সোয়া সাতটায় অম্বিকা ময়দান, সাড়ে সাতটায় চুনাঘাটা মসজিদ ময়দান, হেলিপোর্ট, আলীপুর গোরস্থান মসজিদ, পৌনে আটটটায় সরকারি ইয়াছিন কলেজ মাঠ, সোয়া আটটায় ফরিদ শাহ মসজিদ প্রাঙ্গণ, সাড়ে আটটায় জেলখানা ঈদগাহ ও কমলাপুর মাইটা গোরস্থান মসজিদ ও সকাল ১০টা গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে ঈদের জামাত হবে।