বিভিন্ন স্থানে চলছে নাম নিবন্ধন
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে।খুলনা: ১৫ জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হবে। নগরের স্টার স্টার ওয়ার্ল্ড শিশুপার্কে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নাম নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০৩, ০৪১৭৩২৭৮৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।সিরাজগঞ্জ: ১৭ জুলাই শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আঞ্চলিক কার্যালয় শহরের সিরাজী সড়ক, মোক্তার পাড়ায় নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০৫, ০১৭১৩-২০১৫৪১, ০১৯১৭-৩২৯৩৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।সুনামগঞ্জ: ১৭ জুলাই শহরের পৌর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের ২৩৯, পৌর বিপণিতে (দ্বিতীয় তলা) নাম নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের সময় নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মা-বাবার নাম বাংলায় লিখে দিতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৪৩, ০১৭১৫-৪০৯৫৫১ ও ০১৭১৬-৬৭৫৯৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।যশোর: জিলা স্কুল অডিটোরিয়ামে ২২ জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের এম এম আলী সড়কে (সমবায় ইউনিয়ন ভবন) প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নাম নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৮৩৫, ০১৭১২-৬৫২৩৬৫ ও ০১৭১৭-২৫১৬৯৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।ফেনী: জেলা শিল্পকলা একাডেমীতে ২৪ জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের ট্রাংক রোডে অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে (বাটা বাজারের ওপর তৃতীয় তলায়) নাম নিবন্ধন শুরু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০৩৩১-৬৩২৫৫, ০১৮২৩-০৬২৮৩৮ ও ০১৭১১-১৮১৩৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।