প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।কিশোরগঞ্জ: ২৫ জুলাই জেলার শিল্পকলা একাডেমী হলে সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। শুক্রবার থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২২ জুলাই পর্যন্ত। শহরের কালীবাড়ী মার্কেটে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে নাম নিবন্ধন চলছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৮৫৩, ০১৯১২-৭১১৯৯৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।হবিগঞ্জ: ২৪ জুলাই সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০০, ০১৭১৭-০২২৮৮৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। শেরপুর: ২৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আজ রোববার থেকে মেসার্স বার্তা বিপণী, ১২ গোপালবাড়ী রোডে নাম নিবন্ধন শুরু হবে, চলবে ২০ জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৮৪৭, ০১৭১৮-৩৮২৬০৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।নড়াইল: ৩০ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের চৌরাস্তা মোড়ে আল বারাকা ইসলামি ডিপিএস ভবনে গতকাল শনিবার থেকে শুরু হয়ে ২২ জুলাই পর্যন্ত নাম নিবন্ধন চলবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৮৪৯, ০১৭১২-৭৮৬২৪৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।বগুড়া: ৩০ জুলাই জিলা স্কুলমাঠে সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহরের কবি নজরুল ইসলাম সড়কের আকবরিয়া লেনের গনি ম্যানশনে (চতুর্থ তলা) নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮২৪, ০১৭১১-৩১৭১৩২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। মাগুরা: ২৬ জুলাই আছাদুজ্জামান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গতকাল শনিবার থেকে নাম নিবন্ধন শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে। শহরের চৌরঙ্গী মোড়ে দাদা ভাই মেডিকেল স্টোরে নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৪৬, ০১৭১৩-২৭০০৭৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বাগেরহাট: ৩১ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। ২৫ জুলাইয়ের মধ্যে নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৪৮, ০১৯১৮-৭৮৭৭৮৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।ফরিদপুর: ১ আগস্ট কবি জসীমউদ্দীন হলে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গতকাল শনিবার থেকে আঞ্চলিক কার্যালয়ে (অটবি ভবনের পাঁচতলা, নীলটুলী, মুজিব সড়ক) নাম নিবন্ধন শুরু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩-০৬২৪২২, ০১৭১৩-০৬৭৭০৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।