বিভিন্ন স্থানে দলীয় সমর্থন চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে দলীয় একক প্রার্থীর পক্ষে সমর্থন চূড়ান্ত করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেনকে দলীয় সমর্থন দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান পৌর মেয়র আশরাফুল হককে এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ জলিলকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা, জীবননগরে উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও দর্শনা পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান মেয়র মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভায় শহর আওয়ামী লীগের সহসভাপতি মো. তারিকুজ্জামানকে মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় সমর্থন দেওয়া হয়েছে। পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় বিএনপির প্রার্থী হিসেবে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র নুরুল ইসলামকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসানকে মেয়র পদে দলীয় সমর্থন জানানো হয়েছে। বিএনপি থেকে একই পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদারের পক্ষে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান আলী মিয়াকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।