বিভিন্ন স্থানে নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে ঢাকার দোহার ও নবাবগঞ্জ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এতে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।নবাবগঞ্জ (ঢাকা): দোহার ও নবাবগঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীদের ৬ আগস্ট শুক্রবার বিকেল তিনটায় সংবর্ধনা দেওয়া হবে। নবাবগঞ্জ উপজেলার ওয়াছেক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। নবাবগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন হামদর্দের শো-রুমের দোতলায় নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ০১৮১৮-১৫৩৭৮৭, ০১৭১১-০২০৪৫২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।সোনারগাঁ (নারায়ণগঞ্জ): উপজেলার সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলে ৬ আগস্ট সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। একই স্কুলে (শহিদুল্লা প্লাজার তৃতীয় তলা) সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ০১৭৪৫-৭৯৩৫৫৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।