বিভিন্ন স্থানে নিহত ৫, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর, রংপুরের মিঠাপুকুর, বগুড়ার আদমদীঘি ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একই পরিবারের আটজনসহ নয়জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস ও রাজশাহী থেকে মোহনপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি একেবারে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কাজী মেহেদী হাসান (৫৫) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাসের চালক আবদুল মৃত্যু হয়। আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা জুথী (২০) ও তার মা কেয়া (৪০)। পুলিশ ট্রাকটি আটক করে মোহনপুর থানায় নিয়ে গেছে। রংপুর: সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার ধর্মদাস এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন আরিফুল (২২) ও স্বপন (২০)। আহত রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি মিঠাপুকুর উপজেলার ধর্মদাস গ্রামে। আদমদীঘি (বগুড়া): সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম সিংড়া এলাকায় অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক উল্টে দুলাল (৩০) নামের এক ট্রাকশ্রমিক ঘটনাস্থলেই নিহত ও আবদুল জলিল (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে সান্তাহার-বগুড়া মহাসড়কের আদমদীঘিতে নসিমন উল্টে একই পরিবারের আটজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারে পিকআপ ভ্যানের নিচে পড়ে মুছা মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি লক্ষ্মীগঞ্জের মল্লিকপুর গ্রামে। সোমবার বিকেলে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ভ্যানগাড়ি রাস্তা পার হওয়ার সময় মুছা মিয়াকে চাপা দেয়।