বিভিন্ন স্থানে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ, বাগেরহাট, ভোলা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাছবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আশরাফুলের বাড়ি মুকসুদপুর উপজেলার বাউসখালী গ্রামে।বাগেরহাট: সোমবার রাতে বাগেরহাটের কচুয়া-গজালিয়া সড়কের গজালিয়া বাসস্ট্যান্ডের কাছে কচুয়া থেকে গজালিয়াগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া। কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সাদিয়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন নামে স্থানীয় একটি শিশুশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর ছাত্রী। ভোলা: ভোলা-ভেলুমিয়া সড়কে সোমবার দুপুর সাড়ে ১২টায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোনাফ মুন্সি (৬৫) নামে একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে।মাধবপুর (হবিগঞ্জ): উপজেলার বুল্লা ইউনিয়নের পাঠুলি গ্রামের কৃষক সওদাগর মিয়ার ছেলে ছুরুক মিয়া মালয়েশিয়া থেকে জগদীশপুর ব্র্যাক অফিসের রেমিটেন্সের মাধ্যমে ২২ হাজার টাকা পাঠান। এ টাকা তুলতে সোমবার সওদাগর মিয়া ব্র্যাক অফিসে আসেন। টাকা তুলতে না পেরে ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় তিনি মারা যান। তাড়াইল (কিশোরগঞ্জ): উপজেলার কাজলা সিনিয়র মাদ্রাসার মোড়ের রাস্তায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি পণ্যবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে আ. হেলিম (৪০) ঘটনাস্থলে নিহত হন।