বিভিন্ন স্থানে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর, মধুখালী, যশোরের মনিরামপুর, সাতক্ষীরা, লক্ষ্মীপুরের রামগতি ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ফরিদপুর সদরের ধুলদি রেলগেটের কাছে গত শনিবার রাতে একটি মাইক্রোবাসের চাপায় পথচারী সুফিয়া বেগম (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ধুলদির রাজাপুর গ্রামে। একই দিন মধুখালী উপজেলার আলতুখান জুট মিলের সামনে বাসের চাপায় গাজনা গ্রামের কৃষ্ণ আচার্য (১৪) নিহত হয়।মনিরামপুর (যশোর): মনিরামপুর কলেজের সামনে শনিবার নছিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী গৌরাঙ্গ কুণ্ডু (৩৫) গুরুতর আহত হন। খুলনা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করার পর গতকাল তিনি মারা যান।সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় গত শনিবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলাম (২৫) নিহত হন। নিহত শফিকুলের বাড়ি সদর উপজেলার সবুজবাগ গ্রামে।রামগতি (লক্ষ্মীপুর): রামগতি-সোনাপুর সড়কের আজাদনগর বাজারে শনিবার সিএনজিচালিত একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টেম্পোর যাত্রী আজাদনগর এলাকার বেলাল হোসেন (২৬) নিহত হন। সিলেট: দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় শনিবার একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুমন দেব (২৫) নিহত হন।