বিভিন্ন স্থানে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া, ফরিদপুরের মধুখালী, দিনাজপুরের হাকিমপুর, ঝিনাইদহের কালীগঞ্জ এবং মৌলভীবাজার ও ময়মনসিংহের গৌরীপুরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:উখিয়া: কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় বৃহস্পতিবার ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দাখিল পরীক্ষার্থী শাহ আলম (১৬) নিহত ও অপর চার যাত্রী আহত হন।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রী সজীব (২৬) ও মুতাম গাজী (২২) নিহত হন। হাকিমপুর: বিজুল বাজারে গতকাল যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী মো. বদিউজ্জামান (১৮) নিহত হন। ঝিনাইদহ: কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের গুলশান মোড়ে গতকাল বাসের চাপায় বাইসাইকেলের চালক আবদুস সাত্তার (২৪) নিহত হন। মৌলভীবাজার: ঢাকা-সিলেট মহাসড়কের বালিকান্দিতে বৃহস্পতি-বার অটোরিকশার চাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিংকি নিহত হয়েছে।ময়মনসিংহ: ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরশ্রীরামপুরে বৃহস্পতিবার মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম (২৮) নিহত হন।