চট্টগ্রামের মিরসরাই, রাউজান, রাজশাহীর পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, জামালপুরের বকশীগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া মিনুর দোকান এলাকায় গতকাল একটি সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক জিয়াউল হক (২৩) ও যাত্রী ফেনীর নাজির রোড এলাকার দেবব্রত দে (৪০) নিহত হন। আহত ব্যক্তিরা হলেন দেবব্রতের স্ত্রী মেরী দে (৩০), মেয়ে রিকি দে (৬) ও ছেলে হূদি দে (৪)। রাউজান: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা এলাকায় গতকাল সোমবার বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। এরা হচ্ছেন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হাসান (২০) ও নোয়াখালীর হাতিয়ার শুনাকিয়া গ্রামের মো. এনায়েত হোসেন (৩৫)।রাজশাহী: পুঠিয়া-রাজশাহী সড়কের শিবপুরহাট এলাকার হিমাগারের সামনে গতকাল একটি যাত্রীবাহী নসিমন পাশের খাদে পড়ে যায়। এতে নসিমনের যাত্রী পুঠিয়ার বিলমারিয়া গ্রামের মাবিয়া (৩৫) ও রুপিয়া (৩০) নিহত হন। এ সময় নসিমনের আরও ১০ যাত্রী আহত হয়।চাঁপাইনবাবগঞ্জ: পৌর এলাকার উপররাজারামপুর মোড়ে গতকাল বাসের ধাক্কায় হাসান আলী ১৮ নামে এক সাইকেলের আরোহী নিহত হয়েছেন। সে পোলাডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের ছেলে।জামালপুর: বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এতে ভটভটির যাত্রী মনজু (৫০) নিহত হন।নবাবগঞ্জ (ঢাকা): উপজেলার টিকরপুরে গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।